রাজধানীতে আন্ত:বাহিনী ক্বেরাত ও আজান প্রতিযোগিতা শুরু

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ২২:২৩
আন্ত:বাহিনী ক্বেরাত ও আজান প্রতিযোগিতা-২০১৪ বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে গতকাল মঙ্গলবার ঢাকার মিরপুর লালাসরাই নাবিক কলোনী মসজিদে শুরু হয়েছে। চার দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি ‘বঙ্গবন্ধুর’ অধিনায়ক এয়ার কমডোর এম ওবায়দুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে ঢাকাস্থ বানৌজা হাজী মহসীন নৌ ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন সৈয়দ আরিফুল ইসলামসহ তিন বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনীর মোট ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী শুক্রবার বাদ জুমা মিরপুর লালাসরাই নাবিক কলোনী মসজিদেই অনুষ্ঠিত হবে।-আইএসপির।