বিজ্ঞাপনী প্রতিষ্ঠান গাঙচিল লিমিটেড এবার প্রবীণদের নিয়ে ভিন্ন মাত্রায় উদযাপন করলো বর্ষবরণ ও প্রতিষ্ঠার একযুগ পূর্তি অনুষ্ঠান। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ (বৃদ্ধ নিবাস), নিবাসীদের সাথে নিয়ে গাঙচিল পরিবার ও অতিথিসহ নবীন ও শিশুরা প্রাণোচ্ছ্বল উত্সবে মেতে উঠে। সকাল ৮টা থেকে অনুষ্ঠানে যোগ দিতে গাঙচিল-এর অতিথি, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের আসতে দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, সংবাদ মাধ্যমের বন্ধুরা একে একে জড়ো হন আগারগাঁও এর বৃদ্ধ নিবাস প্রাঙ্গণে। সেখানে ফুল, মুড়ি-মূরকি, ডালা-কুলা হাতে বাঙ্গালি ঐতিহ্যে বরণ করে নেয়া হয় তাদের। একযুগ পূর্তির কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন কারিগরি শিক্ষা বোর্ডের সচিব ড. মোঃ আব্দুল হক তালুকদার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ও ড. এ এস এম আতিকুর রহমান, গাঙচিল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান, অপর দুই পরিচালক মোহাম্মদ ইসমাইল ও মোঃ মনিরজ্জামান মাসুদসহ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি
