এসো হে বৈশাখ...

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ১৯:৫৬
উত্সবমুখর ও আনন্দঘন পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের টেংকের পাড় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে ডিসি মেলা চত্বরে দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। তাছাড়া প্রভাতী সাংস্কৃতিক অনুষ্ঠান, আকর্ষণীয় লাঠি খেলার আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ’ গানটি দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর একে একে সকলে গান-নৃত্য পরিবেশন করেন। ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমী আয়োজিত সপ্তাহব্যাপী বৈশাখী উত্সব শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত চত্বরে শুরু হয়েছিল। এদিকে শহরের আইডিয়াল স্কুলে বৈশাখী মেলার আয়োজন করা হয়।