শহীদ মিনার চত্বরে বৈশাখী আড্ডা

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ১৯:৫৭
বাঙালির প্রাণের উত্সব পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে মধুখালীতে বিভিন্ন সংগঠন ও এলাকাবাসী বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয়। বেলা ৯টায় মধুখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বৈশাখী আড্ডায় চলে বিভিন্ন শিল্পীর সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশন এবং পান্তা-ইলিশ খাওয়ার প্রতিযোগিতা। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের এমপি আব্দুর রহমান। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন এমপি সহধর্মিণী ডা. মির্জা নাহিদা হোসেন বর্ণা। তিনি নিজেও বর্ষবরণের অনুষ্ঠানে গান পরিবেশন করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান মঞ্জু, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আজিজুর রহমান মোল্লা, ভাইস চেয়ারম্যান গোলাম মুনসুর নান্নু, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মনোজ সাহা, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আসলাম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খুরশীদ আলম, নাগরিক কমিটির সভাপতি আব্দুল মালেক সিকদার, পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ রায়, আওয়ামী লীগের সম্পাদক মির্জা বাচ্চু, বিএনপির সভাপতি রাকিব হোসেন ইরান, সেক্রেটারি আবুল কাশেম আবুল প্রমুখ। স্থানীয় শিল্পীরা বিভিন্ন গানে গানে নতুন বছরকে বরণ করে সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে তোলেন। শিশু শিল্পী নদিয়া ইসলাম নদী নৃত্য পরিবেশন করেন।