সাংস্কৃতিক প্রতিযোগিতায় পান্তা-ইলিশ...

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ১৯:৫৮
বর্ষবরণ ১৪২১ উপলক্ষে গফরগাঁওয়ে গ্রাম সাহিত্য কেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী পান্তা ইলিশ, বৈশাখী মেলা, শিশু-কিশোরদের সুন্দর হাতের লেখা, আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় কুকসাইর শাহাদাত হোসেন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে গত ১ বৈশাখ সোমবার সকাল থেকে পান্তা ইলিশ, বৈশাখী মেলা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকালে গ্রাম সাহিত্যকেন্দ্রের বৈশাখী মঞ্চে পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সাইদুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক অনুপ সাদি, গ্রাম সাহিত্য কেন্দ্রের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল কাদির, সাংবাদিক আতাউর রহমান মিন্টু, নাট্যশিল্পী ডিএম আব্রাহাম প্রমুখ।