গত ৭ এপ্রিল রাতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মঞ্চায়িত হয়ে গেল ‘রহিম বাদশা রূপবান’ যাত্রা পালা। গ্রামগঞ্জের সংস্কৃতিতে এখনো টিকে আছে ‘রহিম বাদশা রূপবান’ যাত্রা পালা। চান্দাইয়া লোকনাথ নাট্য সম্প্রদায়ের আয়োজনে চান্দাইয়া মধ্যপাড়ায় মঞ্চায়িত হয় এ যাত্রা পালাটি। সাধারণত তারা প্রতি বছর ফাল্গুন-চৈত্র মাসে কালজয়ী সব যাত্রা পালার আয়োজন করে থাকে। এটি ছিল লোকনাথ নাট্য সম্প্রদায়ের পঞ্চম মঞ্চায়ন। আর এতে অভিনয় করেন লোকনাথ নাট্য সম্প্রদায়ের নাট্য শিল্পীবৃন্দ।
