নুসরাত ফারিয়া

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২০:০১
খুব অল্প সময়েই উপস্থাপনা দিয়ে সবার নজর কেড়েছেন নুসরাত ফারিয়া। বর্তমানে চারটি টিভি চ্যানেলে তার উপস্থাপনায় পাঁচটি অনুষ্ঠান প্রচার হচ্ছে। ছোটবেলা থেকেই বিতর্কের সঙ্গে যুক্ত আছেন। তাই উপস্থাপনা করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। এই মেধাবী শিল্পী এবার কথা বলেছেন আমাদের দশে দশ বিভাগে, জানিয়েছেন তার নানা ভালোলাগার কথা। তারই অনুলিপি করেছেন রিয়াদ খন্দকার ও ছবি তুলেছেন তাহের মানিক ১ জন মানুষের কথা বলুন, যিনি সব সময় আপনাকে অনুপ্রেরণা দেন—  আমি নিজেকে অনেক ভালোবাসি, নিজেকে অনেক শ্রদ্ধা করি। সেই জায়গা থেকে ‘আমি’তেই খুঁজি নিজের অনুপ্রেরণার জায়গাটি। ২টি কারণ, যে জন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—  আমি বরাবরই নিজের কাছে স্বচ্ছ থাকতে চাই, কেননা প্রথমে নিজের কাছে সত্ থাকতে হয় তাহলে অন্যের কাছেও সত্ থাকাটা সহজ হয়।  একটু চুপচাপই থাকতে পছন্দ করি, খুব বেশি কথা বলি না। কারণ বেশি কথা বেশি ঝামেলা তৈরি করে। ৩টি দোষ, যা পাল্টাতে চাই—  হঠাত্ করেই রেগে যাই, এজন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ লাগে না, যদিও আবার তাড়াতাড়ি রাগ কমে যায়।  সব সময়ই আমার মাঝে হেরে যাওয়ার ভয় কাজ করে। মাঝে মাঝেই আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দেয়।  একটু অলস ভাব তো আছেই, খুব সকালে ঘুম থেকে উঠতে না পারাটা একটা বাজে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী—  ঐশ্বরিয়া রাই, মেধা ও গুণের এক অপূর্ব সম্মিলন  অ্যাঞ্জেলিনা জোলি, একজন অসাধারণ অভিনেত্রী  শাহরুখ খান, এক কথায় সুপার  সুবর্ণা মুস্তাফা, ব্যক্তিত্বের প্রতীক ৫ জন প্রিয় উপস্থাপক—  হানিফ সংকেত  আফসানা মিমি  অপরা উইনফ্রে  করণ জোহর  মীর ৬টি প্রিয় চলচ্চিত্র—  ‘দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, যত দেখি ততই ভালো লাগে  ‘থ্রি ইডিয়ট’, একটি শিক্ষণীয় চলচ্চিত্র  ‘কাভি কাভি’  ‘ছুটির ঘণ্টা’, আমার ছোটবেলার স্মৃতি আঁকড়ে আছে  ‘জীবন থেকে নেয়া’, বাংলা অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র  ‘একাত্তরের যিশু’ ৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—  কক্সবাজার  ইস্তাম্বুল  মিশর  কলকাতা  কিউবা  মরিসাস  সুন্দরবন ৮টি প্রিয় খাবার—  গ্রিন টি  আইসক্রিম  চকলেট  মায়ের হাতের যেকোনো খাবার  শুঁটকি ভর্তা  টেক্সাসের পিত্জা  পুরান ঢাকার বিরানি  নীল-ক্ষেতের তেহেরি ৯ জন পছন্দের লেখক—  হুমায়ূন আহমেদ  সুনীল গঙ্গোপাধ্যায়  রবীন্দ্রনাথ ঠাকুর  শরত্চন্দ্র চট্টোপাধ্যায়  শীর্ষেন্দু মুখোপাধ্যায়  জীবনানন্দ দাস  মামুনুর রশীদ  রামেন্দু মজুমদার  অম্লান বসু ১০টি প্রিয় নাটক  সিদ্ধিলতা  পদ্মানদীর মাঝি  কঞ্জুস  রারাং  কোথাও কেউ নেই  বহুব্রীহি  ভবের হাট  রঙের মানুষ  আজ রবিবার  সংশপ্তক।