জন্মদিন : ববিতা

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২০:০৩
বাংলা চলচ্চিত্রের সোনালি অতীতের সবচেয়ে উজ্জ্বল তারকাদের একজন হিসেবে বিবেচনা করা হয় ববিতাকে। জহির রায়হানের হাত ধরে চলচ্চিত্রে এলেও জহির রায়হানের সাথে করা তার প্রথম কাজ ‘লেট দেয়ার বি লাইট’ অসমাপ্তই থেকে গিয়েছিল। এরপর ববিতা নামেই মূলধারার চলচ্চিত্রে খ্যাতি পান তিনি। স্বাধীনতার আগেই অভিনয় করেন ‘টাকা আনা পাই’ ও ‘পিচঢালা পথ’-এর মতো দর্শকনন্দিত সিনেমাতে। এ ছাড়া নানা সময়ে তার করা যেসব চলচ্চিত্র দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘আলোর মিছিল’, ‘বাঁদি থেকে বেগম’, ‘ইয়ে করে বিয়ে’, ‘নিশান’, ‘ফকির মজনু শাহ’, ‘অনন্তপ্রেম’, ‘নয়নমণি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘তাসের ঘর’, ‘লাঠিয়াল’ প্রভৃতি। আবার সত্যজিত রায়ের চলচ্চিত্র ‘অশনি সংকেত’-এ অভিনয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক খ্যাতিও পান ববিতা। আগামী ২০ এপ্রিল বাংলা চলচ্চিত্রের এই তারকা ব্যক্তিত্বের জন্মদিন। তাকে আনন্দ বিনোদন-এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা। এ সপ্তাহে আরও যাদের জন্মদিন ২০ এপ্রিল :আবুল খায়ের মোসলেহ উদ্দিন, ববিতা, মমতা কুলকার্নি ২১ এপ্রিল :এ্যানি কুইন। ২২ এপ্রিল :ড্যানিয়েল জোন্স ২৩ এপ্রিল :উইলিয়াম শেক্সপিয়ার, মাইকেল ম্যুর ২৪ এপ্রিল :কেলি ক্লার্কসন।