নতুন চার ধারাবাহিকে

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২০:০৪
বর্তমান আবার ব্যস্ততায় ডুবেছেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী জেনি। নতুন চারটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। নাটকগুলো হচ্ছে অম্লান বিশ্বাসের ‘অনন্যা’, মোস্তফা কামাল রাজের ‘অফস্ক্রিন’, সবুর খানের ‘দাগ’ ও এম আর মিজানের ‘নগর আলো’। তবে এই চারটি ধারাবাহিকের মধ্যে অম্লান বিশ্বাসের অনন্যা ধারাবাহিক নাটকে জেনি অভিনয় করছেন নাম ভূমিকায়। এ সম্পর্কে জেনি বলেন, ‘প্রতিটি নাটকেরই গল্পে দর্শক নতুনত্ব পাবেন। সেইসাথে আমার চরিত্রেও থাকছে ভিন্নতা। সত্যি বলতে কী আমি প্রতিটি নাটকেই চেষ্টা করি নিজেকে একটু নতুনভাবে উপস্থাপন করতে। সেক্ষেত্রে যাদের সঙ্গেই কাজ করি না কেন প্রত্যেকেই খুব সহযোগিতা করেন আমাকে। আমি আমার অভিনয় ক্যারিয়ার নিয়ে ভীষণ তৃপ্ত।’ এদিকে ধারাবাহিক নাটক ছাড়াও জেনি শেষ করেছেন শেখ রুনা, ইমন তালুকদারের দুটি খণ্ড নাটকের কাজ।