‘লাইলী-মজনু’র কাহিনী নিয়ে অনেক চলচ্চিত্রই নির্মিত হয়েছে। নতুন করে আবারও নির্মিত হচ্ছে অমর এ প্রেমকাহিনী। তবে একটু ভিন্নভাবে। এসজি প্রোডাকশনের প্রযোজনায় এম সাখাওয়াত হোসেনের রচনা ও পরিচালনায় এ যুগের লাইলী মজনু আসছে বৈশাখের ৪র্থ দিন অর্থাত্ ১৮ এপ্রিল বেলা ১১টা ৫ মিনিটে চ্যানেল আইতে। নাটকটিতে অভিনয় করেছে ডিএ তায়েব, এশা, রওনক, খালেদুজ্জামান, মনির হোসেনসহ আরও অনেকে। নাটকটিতে অফিসের পিয়ন থাকে ডিএ তায়েব আর এক ক্লিনিকের নার্স থাকে এশা। শপিংমলে ঘুরতে এসে দু জনের পরিচয় হয়। একে অপরের কাছে অফিসের মালিক আর ডাক্তার বলে পরিচয় দেয়। দু জনেই একসময় একে অপরকে পরীক্ষা করতে এশা যায় ডিএ তায়েবের বাড়িতে আর ডিএ তায়েব যায় তার সাথের বন্ধুকে নিয়ে এশার বাড়িতে। দু জনেই বাড়িতে গিয়ে দেখে পরস্পরকে ভুল ঠিকানা দেওয়া হয়েছে। এরপর একদিন ডিএ তায়েবের অ্যাকসিডেন্ট হয়, এশা ক্লিনিকে আসে আর তখন একে অপরের সত্যি পরিচয় পায়।
