প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা করলো প্রাইম ব্যাংক

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২০:৫৪
১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করবে প্রাইম ব্যাংক। আয়োজনের মধ্যে রয়েছে, রক্তদান কর্মসূচি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নতুন কার্ড চালু এবং হোম ট্রেজার নামে নতুন ঋণ সেবা চালু। এছাড়া প্রতিটি বিভাগীয় শহরে গ্রাহক সমাবেশও করবে ব্যাংকটি। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: এহসান খসরু এ তথ্য জানান। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী এএসএম আনিসুল কবির ও হাবিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।