মাগুরায় ঐতিহ্যবাহী তালের ডোঙ্গা বাইচ

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২১:১৬
মাগুরা শহরের পাশ দিয়ে প্রবাহিত নবগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী তালের ডোঙ্গা বাইচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে নবগঙ্গা নদীর খেয়া ঘাটে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১৭টি ডোঙ্গা অংশগ্রহণ করে। এর মধ্যে নুরুল হোসেনের ডোঙ্গা ১ম, অসান্ত কুমারের ডোঙ্গা ২য় ও তপনের ডোঙ্গা ৩য় পুরস্কার লাভ করে। পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরা পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর। উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আব্দুল কাদের গনি মোহন, উম্মে কুলসুম উর্মি প্রমুখ। মোবাইল কোম্পানি এয়ারটেলের সৌজন্যে নববর্ষ উপলক্ষে এই ব্যতিক্রমী ডোঙ্গা বাইচের আয়োজন করা হয়। এ উপলক্ষে নবগঙ্গা নদীর চরে মেলা বসে। মেলায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে।