খুলনায় পল্লী চিকিত্সকদের প্রশিক্ষণ

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২১:১৬
সোস্যাল মার্কেটিং কোম্পানি ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে খুলনাঞ্চলের বিভিন্ন জেলার পল্লী চিকিত্সকদের নিয়ে তিনদিনের প্রশিক্ষণ গত মঙ্গলবার থেকে শুরু হয়। নগরীর একটি হোটেলে পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শদান ও জন্মবিরতিকরণ ইনজেকশন সোমাজেক্ট’র ওপর এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগ, খুলনার পরিচালক মোঃ রবিউল হক। এসএমসি’র সেলস্ ম্যানেজার জাহিদ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইটেম ওয়েলফেয়ার এসোসিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ খুরশিদ জাহান, কো-ট্রেইনার মিনা মমতাজ, এসএমসির এরিয়া এক্সিকিউটিভ মোঃ আনোয়ারুল ইসলাম প্রমুখ। এ প্রশিক্ষণে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও নড়াইল জেলার ১২০ জন পল্লী চিকিত্সক, গ্রাম ডাক্তার ও কেমিষ্ট অংশ নিচ্ছেন।