রাজশাহী কেন্দ্রীয় কারাগারের হাজতি তাহাসিন হোসেন ওরফে সাবু (৩৬) রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন। মঙ্গলবার রাতে রামেক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কাজিহাটার জনৈক ইসমাইল হোসেনের পুত্র। এর আগে গত ১২ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সুপার শফিকুল ইসলাম বলেন, ময়না তদন্ত শেষে সাবুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
