রাজধানীর পান্থপথের নক্ষত্র অডিটরিয়ামে সোমবার বিকালে জলছবি লেখক সংঘের উদ্বোধন ও ত্রৈমাসিক সাহিত্য ম্যাগাজিন জলছবি বাতায়ন নববর্ষ সংখ্যা ১৪২১’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি কবি নূরুন্নাহার শিরিন। লেখক সংঘের উদ্বোধন করেন জলছবি বাতায়নের সম্পাদক বাংলাদেশ বেতারের মনোনীত গীতিকার নাসির আহমেদ কাবুল। অনুষ্ঠানে বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র সাংবাদিক, সাব-এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি কে এম শহীদুল হকসহ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জলছবি বাতায়নের সহ-সম্পাদক হাসান ইকবাল, নীলকণ্ঠ জয়, আজিম হোসেন আকাশ, গল্পকার এস এম পাশা, কবি নীলসাধু।
