এ বছর পুলিত্জার পেলেন যারা

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২১:৩৭
সাংবাদিকতায় নোবেল হিসেবে খ্যাত পুলিত্জার পুরস্কার বিভিন্ন ক্যাটাগরিতে ২০১৪ সালে পুলিত্জার পুরস্কার প্রদান করা হয়। সাংবাদিকতার ক্ষেত্রে জনসেবায় দেয়া হয় দ্যা ওয়াশিংটন পোস্ট এবং দ্যা গার্ডিয়ানকে। ব্রেকিং সংবাদ প্রতিবেদনে দেয়া হয় যুক্তরাষ্ট্রের বোস্টন গ্লোবের সাংবাদিকদের, তদন্তমূলক প্রতিবেদনের জন্য ওয়াশিংটন ডিসির ক্রিস হ্যামবিকে, ব্যাখ্যামূলক প্রতিবেদনের জন্য দ্যা ওয়াশিংটন পোস্টের এলি সাসলোকে, স্থানীয় প্রতিবেদনের জন্য দ্যা টম্পা বে টাইম পত্রিকার উইল হবসন এবং মাইকেল লা ফরজিয়াকে, জাতীয় প্রতিবেদনে দ্যা গেজেট পত্রিকার ডেভিড পিলিপসকে, আন্তর্জাতিক প্রতিবেদনের জন্য বার্তা সংস্থা রয়টার্সের জেসন সজেপ এবং এনড্রিও আর সি মার্শালকে, বিশ্লেষণমূলক সংবাদের জন্য দ্যা ডেট্রয়েট ফ্রি প্রেস পত্রিকার স্টিফেন হেনডারসনকে, সমালোচনার জন্য দ্যা পিলাডেলপিয়া পত্রিকার ইনজা স্যাফ্রনকে, সম্পাদকীয় লেখার জন্য দ্যা অরিগনিয়ন পত্রিকাকে, সম্পাদকীয় কার্টুন আঁকার জন্য দ্যা চারলট অবজারভার পত্রিকার কেভিন সিয়ারসকে, ব্রেকিং নিউজ ফটোগ্রাফি এবং ফিচার ফটোগ্রাফির জন্য দ্যা নিউইয়র্ক টাইমসের টাইলার হিকস ও জস হেনারকে যৌথভাবে। তবে ফিচার লেখার জন্য এবছর কোন পুরস্কার দেয়া হয়নি।