কানাডার পশ্চিমাঞ্চলীয় আলবার্টা প্রদেশের কালগরি বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত একটি হাইজ পার্টিতে কানাডিয়ান পুলিশ সদস্যের সন্তানের ছুরিকাঘাতে ৫ জন নিহত হয়। মঙ্গলবার স্থানীয় সময় ১টার পরে এই ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
নিহতরা সবাই ২২ থেকে ২৭ বছর বয়সী। ছুরিকাঘাতে তিনজন ঘটনাস্থলে মারা যায় এবং গুরুতর আহত এক নারীসহ দু্ইজনকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানে তারা নিহত হয় ।
পুলিশ প্রধান রিক হ্যানসন বলেন, পুলিশ সদস্যর স্কুল পড়ুয়া ছেলেকে পার্টিতে নিমন্ত্রণ করলে সে অনুষ্ঠানের মধ্যে বড় ধারালো ছুরি বের করে এক এক করে কোপাতে থাকে। তিনি বলেন, এই হত্যাকাণ্ড আলবার্টা প্রদেশের কালগরি শহরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ।
কালগরি পুলিশের মুখপাত্র ইমা পুল বিবিসি সংবাদকে বলেন, পুলিশ হত্যাকাণ্ডের বিভিন্ন দিক অনুসন্ধান করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে।
কালগরি শহরের মেয়র নাহিদ নেনসি তার টুইটার বার্তায় এই ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
