লিবিয়ায় জর্ডানের রাষ্ট্রদূত অপহরণ

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২১:৩৭
লিবিয়ায় নিযুক্ত জর্ডানের রাষ্ট্রদূত ফরয়াজ আল ইতানের গাড়িতে হামলা চালিয়ে তাকে অপহরণ করে নিয়ে গেছে মুখোশধারীরা। এ সময় রাষ্ট্রদূতের গাড়িচালক গুলিবিদ্ধ হন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে লিবীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ লাসবাদ জানিয়েছেন। গুলিবিদ্ধ আহত গাড়ি চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন।