ইউএস এয়ারওয়েজের দুঃখ প্রকাশ
ভুল করে নিজেদের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে একটি পর্ণো ছবি সম্বলিত টুইট পাঠানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ইউএস এয়ারওয়েজ। এক কাস্টমারের অভিযোগের উত্তর দিতে গিয়ে ঘটে এ বিপত্তি। সম্প্রতি প্রতিষ্ঠানটির বিবৃতিতে বলা হয়, দপ্তরিক টুইটার অ্যাকাউন্ট থেকে ছবিটি সরানোর সময় ভুলক্রমে তা একটি টুইটার বার্তার সঙ্গে যোগ হয়ে যায়। টুইট বার্তাটি ছাড়ার এক ঘণ্টার মধ্যেই তা পরে তুলে নেয়া হয়। তবে এরই মধ্যে ছবিটি সহস্রাধিকবার রিটুইট করে ফেলেন ওই সাইটের অনুসারীরা। বিমান কোম্পানিটি বলছে, একটি খেলনার বিমানের পাশে বিবস্ত্র নারীর দৃশ্য সম্বলিত ছবিটি অন্য কোন ইউজার প্রথমে পোস্ট করেছিল। পরে এটি একটি টুইট বার্তার সঙ্গে কাস্টমারের কাছে চলে যায়। —বিডিনিউজ
শিশুদের জন্য ক্যাঙ্গারু কেয়ার
সদ্যজাত শিশু যদি নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকে তবে ‘ক্যাঙ্গারু কেয়ার’ নেয়া খুব জরুরি। অর্থাত্, শিশুকে কাপড়ের নীচে দিয়ে বুকের সঙ্গে লাগিয়ে রাখা, যাতে শিশু উষ্ণ আর শান্ত থাকে। কলম্বিয়ায় গত ৩০ বছর ধরে এভাবেই জরুরি অবস্থায় শিশুদের চিকিত্সা করা হয়, যা পরবর্তীতে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। এটা শুরু হয়েছিল ইনকিউবেটরের সীমাবদ্ধতার কারণে। ‘ক্যাঙ্গারু কেয়ার’-এর অর্থ ত্বকের সাথে ত্বকের সংস্পর্শ। এর ফলে শিশু মায়ের দেহের তাপেই গরম থাকে, আর স্তন পান করানোতে কোনো রকম সমস্যা হয় না। সাধারণত ‘প্রি-মেচিওর’ শিশুদের ক্ষেত্রে এই চিকিত্সা খুব উপকারে আসে। দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এখন স্বাভাবিক নবজাতকদের ক্ষেত্রেও এই অভ্যাস বেশ প্রচলিত। —ডয়চেভেলে
‘উপোস চিকিত্সায়’ জার্মানরা
ওষুধে নয়, পথ্যে নয়, নিয়ম মেনে উপোসেই নিরাময় ঘটবে হূদরোগ, শ্বাসকষ্ট, বাত, বদহজম, এমনকি বিষণ্নতার! তাই ইউরোপের সবচেয়ে ধনী দেশ জার্মানির অনেক সচ্ছল ব্যক্তিই এখন সুস্থ জীবনের জন্য ‘উপোস চিকিত্সায়’ ঝুঁকছেন। ওষুধে নয়, পথ্যে নয়, নিয়ম মেনে উপোসেই নিরাময় ঘটবে হূদরোগ, শ্বাসকষ্ট, বাত, বদহজম, এমনকি বিষণ্নতার! জার্মানিতে তাদের জন্য গড়ে উঠেছে বহু ক্লিনিক, রোগীকে যত্নআত্তি করার বদলে কড়া নিয়মে উপোসে রাখার বিষয়ে যারা বিশেষজ্ঞ। এমনকি উপোসের জন্য আছে বীমার ব্যবস্থাও। —ডয়চেভেলে
