ফে রা র স ম্ভা ব না !

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২১:৪৮
অস্ট্রেলিয়ায় স্বামী সন্তান নিয়ে বেশ ভালোই আছেন শাবনূর। মাঝে মাঝে অস্ট্রেলিয়া প্রবাসী একাধিক ফ্যান শাবনুরের ছবি পোস্ট করেন। তবে শাবনূর নিজে কখনও ফেসবুক ব্যবহার করেন না। এদিকে সন্তান হওয়ার তিন মাস পরই দেশে ফেরার কথা ছিল শাবনূরের। অবশেষে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, শাবনূর ফিরবেন আগামী জুনে। তবে এটা শাবনূরের ওপরই নির্ভর করছে। এদেশে তার আত্মীয়স্বজন ও নির্মাতা-কলাকুশলীরাও যেন অপেক্ষা করছেন প্রখ্যাত এই অভিনেত্রীর দেশে ফেরার। ওপরের ছবিটি বেশ ক’মাস আগের হলেও অস্ট্রেলিয়াতেই তোলা।