৩৯ বছর বয়সে মা হওয়ার আনন্দে ড্রিউয়ের পার্টি!

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২১:৪৮
এতদিন জন্মদিনের পার্টি, বিয়ের পার্টি, সাকসেস পার্টি, এমনকি তারকাদের ডিভোর্স পার্টি সেলিব্রেট করার খবর শোনা গেছে। কিন্তু এবারে জমকালোভাবে হলিউড অ্যাঞ্জেল স্টার ড্রিউ ব্যারিমোর করলেন তার প্রেগনেন্সি পার্টি। ডাক্তারী মতে তার সন্তান আসতে এখনও দুই সপ্তাহ বাকি। আর এই সময়েই প্রিয় বন্ধু-কলিগ অভিনেত্রীদের ডাকলেন বিশেষ এই আনন্দ আয়োজনে। মূলত ৩৯ বছর বয়সী এই অভিনেত্রীর দ্বিতীয় সন্তানের এই ক্ষমতাকেই যেন আরেকটু আড়ম্বর নিয়ে জানাতে চাইলেন তিনি। ড্রিউয়ের এই পার্টিতে গিনেথ প্যাল্ট্রো, ক্যামেরন ডায়াজসহ একাধিক হলিউড সেলিব্রিটি হাজির হন। ছিলেন সাংবাদিকসহ বিখ্যাত মিডিয়ার ক্যামেরার চোখ। ক্যামেরন ডায়াজ তার এই বন্ধুর সুসংবাদে উচ্ছ্বসিত হয়ে হাত উঁচিয়ে বলেন, ‘ড্রিউ সবাইকে দেখিয়ে দিল!’ উল্লেখ্য, ড্রিউ ব্যারিমোরের ১৬ বছর বয়সী এক মেয়েও রয়েছে। কন্যার নাম অলিভ। অলিভও মায়ের এই পার্টিতে হাজির ছিলেন!