প্রতিবছর দেশীয় তারকা শিল্পীদের নিয়ে আমেরিকান প্রবাসী বাঙালিদের যে উত্সব আয়োজন হয়, সেই ঢালিউড অ্যাওয়ার্ডে এবারে অংশ নিচ্ছেন মডেল, উপস্থাপক পারিহা লিমা। দেশীয় একাধিক তারকার পাশাপাশি এবারের ঢালিউড অ্যাওয়ার্ডে অংশগ্রহণ প্রসঙ্গে লিমা বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের জন্য অবশ্যই অনেক কিছু। তবে এবারের অ্যাওআর্ড শোর শিডিউলটি বেশ দীর্ঘ। সেই দীর্ঘ শিডিউলে আমার দেশের অনুষ্ঠান বা কাজকর্ম যাতে নষ্ট না হয় সেই বিষয়টি সামলেই আমি যেতে চাইছি ঢালিউড অ্যাওয়ার্ডে।’
