একেই বোধকরি বলে বন্ধুত্ব! নইলে ছবি রিলিজের আগেই নায়ক তার পরিচালকের বাড়িতে আস্ত এক মার্সিডিজ পাঠিয়ে দেবেন কি এটা ভাবা যায়! এর আগে রাজকুমার হিরানী অমিতাভ বচ্চনকে একটি আওডি সিরিজের গাড়ি উপহার দিয়েছিলেন ছবির সাইনিং গিফট হিসেবে। কিন্তু এবারে ঘটল উল্টো। শাহরুখ খান তার বন্ধু পরিচালক ফারাহ খানকে পাঠালেন মার্সিডিজ। সেই আনন্দে ফারাহ তার টুইটারে গাড়ির সামনে শাহরুখ সমেত ছবিটি পোস্ট করে লেখেন, ‘লুক, হোয়াট আই গট!’
একে তো মার্সিডিজ, অন্যদিকে শাহরুখের উপহার। ফারাহ পরিচালিত ‘ওম শান্তি ওম’ এবং ‘ম্যায় হু না’-এর সাফল্যের পর আসছে হ্যাপি নিউ ইয়ারের অগ্রীম সাফল্যের আনন্দেই হয়তো শাহরুখ নির্মাতাকে তার এই উপঢৌকন দিয়ে আটকে দিলেন। তবে শাহরুখ এটা নিয়ে মিডিয়ার প্রচার চাননি। কিন্তু ফারাহ হুট করেই এভাবে টুইট করলে তা চাউর হয়ে যায় গোটা ইন্ডাস্ট্রিতে। শাহরুখ তাই মজা করে বলেছেন, ‘আমার অন্য সাকসেসফুল ডিরেক্টররা এবারে বুঝি ক্ষেপে উঠবে। আমি এবারে হয়তো ওদের গাড়ি দিতে দিতে ফতুর হয়ে যাব!’
ৃ
