জলপথ

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২১:৪৯
মোহনা টিভিতে আজ ৯টা ৩০ মিনিটে দেখবেন মেগা ধারাবাহিক নাটক ‘জলপথ’। নাটকটি মোহনা টিভিতে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার প্রচারিত হয়। প্রেম-ভালোবাসার, হাসি-দুঃখ-কষ্ট নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। নাটকটিতে চিত্রায়িত হয়েছে যে মানুষের মন জলের মতো। জল যেমন এঁকেবেঁকে চলে তেমনি মানুষের মন যে দিকে পরিচালিত করবেন সে দিকেই চলবে। নাটকটি মূলত গ্রামীণ পটভূমির ওপর নির্মিত। নাটকটি রচনা করেছেন এসএম হোসেন বাবলা। পরিচালনা করেছেন শাহানা হোসেন। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, হাসান মাসুদ, ফারাহ রুমা, ফকরুল হাসান বৈরাগী প্রমুখ।