তরমুজ কুলাউড়ার কৃষকদের বিকল্প ফসল

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২১:৫৪
কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের কৃষকরা বিকল্প ফসল হিসাবে তরমুজ চাষ করে লাভবান হচ্ছে। কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ডিসিআরএমএ প্রকল্প (ডিজাস্টার এন্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট ইন এগ্রিকালচার) আওতায় উপজেলার ভবানীপুর-ভাটুত্গ্রাম সমন্বিত বালাই ব্যবস্থাপনা ক্লাবের সদস্যরা ভবানীপুর গ্রামে ১২ একর ভূমিতে তরমুজ চাষ করে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। ক্লাবের সদস্য তরমুজ চাষি আপ্তাব মিয়া, দলা মিয়া, আয়েস মিয়া, আব্দুল হামিদ, লকুছ মিয়া,খন্দকার লুত্ফুর মিয়া, শাফাত উদ্দিন, রহমত মিয়া, আজির উদ্দিন ও রিপন মিয়া, আব্দুর রৌফ, সৈয়দ হুছন আলী, সুমন মিয়া ও আব্দুল মোক্তাদির মনু প্রমুখ জানান, ফানাই গাং-এর তীরের এই এলাকায় অতীতে কোনদিন তরমুজ চাষ হতো না। ক্লাবের সদস্যরা কৃষি বিভাগের উত্সাহে গত বছর সামান্য পরিমাণ জমিতে তরমুজ চাষ করে লাভবান হয়। ফলে এই বছর তাদের উত্সাহ বৃদ্ধি পায় এবং বিকল্প ফসল হিসাবে আবাদি জমির পরিমাণ বৃদ্ধি করে। তাদের ধারণা এই বছর চাষিরা ৫০ হাজার টাকা ব্যয় করে ৩ লাখ টাকারও বেশি লাভবান হবে।