জয়পুরহাটে চাঁদা না পেয়ে নির্মাণাধীন প্রাচীর ভেঙ্গে দিয়ে বাড়িতে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের হয়েছে। জানা গেছে, জয়পুরহাট পৌরসভার নতুনহাট এলাকার মৃত লুত্ফর রহমান সরদারের পুত্র আব্দুল লতিফ সরদার লিটন তার পৈত্রিক সাড়ে সাত শতক জমির একপাশে অস্থায়ী ঘর নির্মাণ করে ভাড়া দেয়। ঐ জমির চতুর্দিকে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করলে একই এলাকার একটি সন্ত্রাসী গ্রুপ এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা ১১ এপ্রিল ভোরে নতুন নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙ্গে দেয় এবং ভাড়া দেয়া অস্থায়ী বসতঘরে আগুন ধরে দেয়। আগুন দেখে মসজিদ থেকে বের হওয়া লোকজন দ্রুত আগুন নেভালে ঘর ও ঘরের বাসিন্দারা রক্ষা পায়। ঐ সন্ত্রাসী গ্রুপের নামে এলাকায় একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
