বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তির দাবিতে গতকাল বুধবার রংপুরে অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ডাকা হরতাল চলাকালে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল। দুপুরের পর থেকে মহানগরীতে রিকশা, অটোসহ ছোটখাট যানবাহন চলাচল শুরু করে। দুপুরে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
