সাত দফা দাবি

চট্টগ্রামে ব্যাটারি রিকশা চালকদের মানববন্ধন

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২২:৩৯
সিএনজি অটোরিকশা চালকদের হামলা ও হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে সিটি মেয়র ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ কর্মসূচির সাথে একাত্মতা পোষণ না করায় নগরীর বিভিন্ন স্থানে ব্যাটারি চালিত রিকশা ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন স্থানে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। আবদুল কাদের মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ সফর আলী। এ সময় বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক এমএ কাদের, মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি এএম নাজিম উদ্দিন প্রমুখ।