ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহারে কাজে ফিরেছেন চিকিত্সকরা

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২৩:৩২
বারডেম জেনারেল হাসপাতালে চিকিত্সকদের ওপর হামলার ঘটনায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। পুলিশের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গতকাল বুধবার এ সিদ্ধান্ত নেয়া হয়। অন্যদিকে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরছেন বারডেম জেনারেল হাসপাতালের চিকিত্সকরা। আন্দোলনরত চিকিত্সকদের প্রতিনিধি ডা. আনোয়ার হোসেন গতকাল সাংবাদিকদের জানান, কর্মবিরতি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার মানববন্ধন হবে, সেখান থেকে পরবর্তী কর্মসূচি জানানো হবে। উল্লেখ্য, বারডেম জেনারেল হাসপাতালে গত মঙ্গলবার সিরাজুল ইসলাম নামে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চিকিত্সকদের ওপর হামলার ঘটনা ঘটে বলে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এ ঘটনায় বিচারের দাবিতে চিকিত্সকরা কর্মবিরতি পালন করেন।