উপজেলার সিধূলী ইউনিয়নের হাটবাড়ি গ্রামে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজন অগ্নিদগ্ধসহ বেশকিছু ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে। গ্রামের একটি বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হলেও মুহূর্তেই আগুন বাড়ির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় ইলাহী মিয়ার মেয়ে নাজু (১২) অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।
অগ্নিদ্গ্ধ দুইজনকে ময়মনসিংহ মেডিক্যালে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা জানিয়েছে, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা। উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
