ভারতের কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী প্রতিদ্বন্দী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি ভারতবাসীকে আর বোকা বানাতে চেষ্টা করবেন না। তিনি গতকাল বিহারে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। খবর এনডিটিভি’র।
রাহুলের বক্তব্যে নতুন করে বিতর্কেরও সৃষ্টি হয়েছে। রাহুল হিন্দি ভাষায় বলেন, ‘মোদী-জি, হিন্দুস্তান কো উল্লু বানানা বনধ্ করো’। এই ‘উল্লু’ শব্দটি বলায় নতুন করে বিতর্কের সৃষ্টি হলো। রাহুলের এই বক্তব্যের জবাব দিয়েছেন বিজেপির নেতা মুকতার আব্বাস নাকভি। ভারতের মানুষকে বোকা বানানোর ইতিহাস আছে কংগ্রেসের। তাইতো তারা এ কথা বলতে পারে। রাহুল অভিযোগ করেন, গুজরাট মডেলের কথা বলে মোদী মিথ্যা তথ্য প্রচার করছেন। এই মডেলকে এখন মোদীর সর্বোচ্চ পদে আসীন হওয়ার উপায় হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি জানান, মোদী টাটাকে দশমিক শূণ্য এক শতাংশ হার সুদে ঋণ দিচ্ছেন। অথছ সেই একই ঋণ সাধারন মানুষ নিচ্ছে ১২ শতাংশ হার সুদে।
