দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২৩:৪৩
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ৪টি দেশ বাংলাদেশ, ভারত, নেপাল ও মিয়ানমারের সুবিধা বঞ্চিত সম্প্রদায়ের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সংগঠনগুলোর খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় আন্তর্জাতিক দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও ডান চার্চ এইড একটি প্রকল্প বাস্তবায়নে সহায়তা দিচ্ছে। এই প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় জেলা সদরের ৩টি ইউনিয়ন ও ঠাকুরগাঁও জেলা সদরের ৩টি ইউনিয়নে কার্যক্রম শুরু করেছে। প্রকল্পের কার্যক্রম উদ্বোধন উপলক্ষে গতকাল বুধবার আরডিআরএস পঞ্চগড় প্রশিক্ষণ কেন্দ্রে এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ কবীর। আরডিআরএস পঞ্চগড়ের কর্মসূচি সমন্বয়কারী হাসিনা পারভীনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবার ভারপ্রাপ্ত উপ-পরিচালক শহিদুল হক ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মরিয়ম খানম। কর্মশালায় কৃষি বিভাগের কর্মকর্তা, সাংবাদিক ও ফেডারেশন নেতৃবৃন্দ অংশ নেয়।