আজকের রাশিফল

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ১৯:১৯
১৮ এপ্রিল, ২০১৪ খ্রিস্টাব্দ, শুক্রবার আজ ৫ বৈশাখ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১৭ জমাঃ সানি, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল। আপনার শুভসংখ্যা: ৯। শুভবার: মঙ্গল। শুভরত্ন: রক্ত প্রবাল। প্রকৃতিগতভাবে: আপনি আবেগপ্রবণ, সাহসী, নির্ভীক, স্পষ্টবাদী, বেপরোয়া ধৈর্যশীল ও অস্থির। সহজেই উত্তেজিত হয়ে বিতর্ক বা সংঘাতে জড়িয়ে পড়তে পারেন। কারও কর্তৃত্ব মানতে চান না। স্বাধীনতা আপনার প্রিয়। অন্যকে সহজে প্রভাবিত করতে পারেন। নেতৃত্বদানের যোগ্যতাও আছে আপনার। আপনি দুর্ঘটনাপ্রবণ। ধীরস্থির ও কৌশলী হলে জীবনে আপনি সফল হবেন। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:আব্দুল্লাহ আল মনসুর, ইকবাল সোবহান চৌধুরী, পদার্থ বিজ্ঞানী মাউরিক, গোল্ডহোবার প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পাবে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। কোনো কালো বেটে লোক দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। মিথ্যা বদনাম হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো যাবে না। স্বামী-স্ত্রীর মতের অমিল হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশুনায় মন বসানো কঠিন হবে। ব্যবসায়িক কাজকর্মে বাধার সৃষ্টি হতে পারে। বিকালের দিকে ভালো কোনো সংবাদ পেতে পারেন। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কাজকর্মে উপরস্থ কর্মকর্তার সহযোগিতা পাবেন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ কোনো অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে। কোনো সংবাদে বিচলিত বোধ করতে পারেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ভাই-বোনদের জন্য চিন্তিত হতে পারেন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ কারো উপকার করেও বদনামের ভাগি হতে পারেন। মিথ্যা বদনামকে উপেক্ষা করার চেষ্টা করুন। পারিবারিক দিক ভালো যাবে। আকস্মিক প্রাপ্তি যোগ আছে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল নাও থাকতে পারে। পড়াশুনায় চিন্তিত হতে পারেন। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো যাবে না। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। আপনজনদের কারো শারীরিক অসুস্থতায় চিন্তিত হতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ অতিরিক্ত ভাবপ্রবণতার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। ভালোবাসার ক্ষেত্রে ভুল পথে চালিত হওয়ার আশংকা আছে। হঠাত্ কোনো দুশ্চিন্তার সম্মুখীন হতে পারেন। ভাই-বোনদের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। দাম্পত্য পরিবেশ ভালো থাকবে। ব্যবসা-বাণিজ্যে বাধার সম্মুখীন হতে পারেন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ আর্থিক দিক ভালো যাবে। আকস্মিক প্রাপ্তিযোগ আছে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। মন ভালো থাকবে। অবৈধ প্রণয়ে না জড়ালেই ভালো করবেন। মিথ্যা বদনাম থেকে সতর্ক থাকুন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কিছু অর্থ নষ্ট হওয়ার আশংকা আছে। পড়াশুনায় মন বসানো কঠিন হতে পারে। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ যে কোন পরিস্থিতিতে ধৈর্য বজায় রাখুন। মিথ্যা বদনামের সম্মুখীন হতে পারেন। আকস্মিক কোনো গোলোযোগ সৃষ্টির আশংকা আছে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। নিজের কাজের ক্ষতি হতে পারে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। সামান্য ভুলের জন্য বড় কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ব্যবসায় কোনো ধরনের বাধার সৃষ্টি হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা ভালো নয়। ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসায়িক প্রয়োজনে বিদেশ ভ্রমণ হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। বাইরে থেকে কোনো সুখবর পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।