অসহায় গোলাপ

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ১৯:২৮
গোলাপ কি জানে তাকে কেউ ভালোবাসে? জানে না। তবে কষ্ট পায় আর কাঁদে যখন বৃন্ত থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো স্বার্থপর প্রেমিকের হাতে যায়। প্রেমিক প্রবর বার বার শ্বাসে শ্বাসে ভালোবাসা শুষে নেয়, আর গোলাপ! নিস্তেজ বিবর্ণ হয়ে একসময় মাটিতে লুটায় পদদলিত হয় অচেনা পথিকের পায়ে।