বলিউডের আইটেম গার্ল হিসেবেই তার সাকসেস কেউ আটকাতে পারেননি। আইটেম গানে মালাইকা মানেই সেই গানটি নয় শুধু, ছবিও হিট। তবে এই প্রখ্যাত আইটেম গার্ল ও মডেল এবারে তার পুরোনো রূপে ফিরছেন। ২৪ এপ্রিল ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আইআইফা ফ্যাশন অ্যাওয়ার্ড অনুষ্ঠান। আর এবারে বিশেষ একটি র্যাম্পে অংশ নেবেন মালাইকা। বিক্রম ফাদনিসের ডিজাইন ও কোরিওগ্রাফিতে মালাইকা এই র্যাম্প শোতে অংশ নেবে। দীর্ঘদিনের র্যাম্প মডেল আবারও স্বরূপে এই বড় ইভেন্টে ফেরা প্রসঙ্গে মালাইকা বলেন, ‘আমার খুবই ভালো লাগছে এত বড় ইভেন্টে অংশ নিতে পেরে। বিশেষ করে বিক্রম খুবই ভালো ডিজাইনার। এছাড়া অনেক দিন পর র্যাম্প করছি। এটাই সবচেয়ে বড় কথা।’
