ঢাকা শহর প্রতিষ্ঠার ৪০০ বছর পূর্তি উপলক্ষে ১১ দিনব্যাপী শিল্পকর্ম প্রদশর্নী

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ২০:১৬
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে ১১ দিনব্যাপী (১৮ এপ্রিল থেকে ২৭ এপ্রিল) শিল্পী কাজী সালাউদ্দিন আহমেদের একক শিল্পকর্ম (ইনসাইট) প্রদর্শিত হবে। এই উপলক্ষে গত ১৭ এপ্রিল বিকাল ৫টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জাতীয় চিত্রশালার গ্যালারিতে প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত (বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত) দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। শিল্পী কাজী সালাউদ্দিন আহমেদ দীর্ঘ ২৫ বছর ধরে নগর জীবনকে উপজীব্য করে কাজ করে যাচ্ছেন। তার এই একক শিল্পকর্ম প্রদশর্নীতে তিনি ঐতিহ্যবাহী ঢাকা শহরকে তুলে ধরার চেষ্টা করেছেন। শিল্পকর্ম প্রদশর্নীর পাশাপাশি ৪টি ভিডিও চিত্র মাইগ্রেশন, ইন্টারনাল রিংটোন, রিদম অব ওল্ড ঢাকা এবং লাইফ ব্রেথ ইউনিটি প্রদর্শিত হবে। শিল্পী কাজী সালাউদ্দিন আহমেদ ১৯৬৩ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। এই পর্যন্ত তিনি ৩০টি একক শিল্পকর্ম এবং দেশ ও বিদেশে ৬০টি দলীয় শিল্পকর্ম প্রদশর্নীতে অংশগ্রহণ করেছেন। স্বীকৃতি স্বরূপ পেয়েছেন অসংখ্য পুরস্কার। তারমধ্যে গ্র্যান্ড অ্যাওয়ার্ড, ১৫তম এশিয়ান আর্ট বিয়েনাল উল্লেখযোগ্য।