স্কাইপিতে পুত্র সন্তানকে দেখলেন বাবা মাহফুজ!

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ২০:১৬
গত ১৬ এপ্রিল দুপুরে এ্যাপোলো হাসপাতালে অভিনেতা মাহফুজের স্ত্রী ইশরাত জাহান কাদের এক ফুটফুটে সন্তান জন্ম দেন। তখন মাহফুজ শুটিংয়ে ব্যস্ত ছিলেন সিঙ্গাপুরে। মাহফুজ তার ‘জিরো ডিগ্রি’ ছবির শুটিংয়ের ফাঁকেই এই খবর পেয়ে সাথে সাথেই পুরো ইউনিটকে নিয়ে সেলিব্রেট করেন। স্কাইপিতে দেখেন নিজের দ্বিতীয় সন্তানকে। মাহফুজ জানান, ‘শুভ সংবাদ খুব শিগগিরই পাবো এটাই জানা ছিল। কিন্তু এভাবে দূর থেকে আমার সন্তানকে স্কাইপিতে দেখে চোখে জল ধরে রাখতে পারিনি। সকলে আমার বাচ্চা ও তার মায়ের জন্য দোয়া করবেন। আমি আমার সৃষ্টিকর্তা ও স্ত্রীর কাছে কৃতজ্ঞ এক ফুটফুটে পুত্র সন্তান উপহার দেওয়ার জন্য।’ উল্লেখ্য, মাহফুজ-ইশরাত দম্পতির প্রথম কন্যা সন্তানের নাম আরাধ্য।