রিমার বৈশাখী অ্যালবাম

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ২০:১৬
চট্টগ্রামের মেয়ে রিমা। ছোটবেলা থেকেই গানের চর্চা করেন। সেই সূত্রে মঞ্চেও গাওয়া হয় নিয়মিত। এবার তিনি প্রকাশ করলেন নিজের গাওয়া একক গানের একটি অ্যালবাম। আসছে বৈশাখ উপলক্ষে অ্যালবামটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা। হাসন রাজা, শচিন দেব বর্মনসহ কয়েকটি সংকলিত গানের পাশাপাশি রয়েছে নতুন এক ঝাঁক গান। গান লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ, বাণী কুমার চৌধুরী, এম এন আখতার, ফারুক হাসান, আহম্মদ বশির, বেলাল উদ্দিন হূদয় প্রমুখ। সুর করেছেন নাজির মাহমুদ, বাণী কুমার চৌধুরী, আহম্মদ বশীর প্রমুখ। সংগীতায়োজন করেছেন আলাউদ্দিন। ৩০ মার্চ সংগীতার নিজস্ব কার্যালয়ে একটি প্রকাশনা অনুষ্ঠানের মাধ্যমে মোড়ক উন্মোচন হয় অ্যালবামটির।