আজ এনটিভিতে ধারাবাহিক নাটক ‘পরিবার করি কল্পনা’ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে। নাটকটি প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার প্রচার হয়। ইকবাল হোসাইন চৌধুরীর রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন আতিক জামান ও রেদওয়ান রনি। অভিনয় করেছেন মোশাররফ করিম, শখ, জাকিয়া বারী মম, মেহজাবিন চৌধুরী, আ খ ম হাসান প্রমুখ।