কলাপাড়া মেয়র এসএম রাকিবুল আহসান বাংলা নববর্ষের উপহার হিসেবে একবছরের খাজনা মওকুফ করে দিয়েছেন। গত মঙ্গলবার হাটের দিন মাইকিং করে এ ঘোষণা দেয়া হয়। হাটের খাজনা মওকুফ করে দেয়ায় আনন্দিত হয়ে হাঁস-মুরগির বিক্রেতারা দাম কমিয়ে দিয়েছেন। মেয়র বলেন, পহেলা বৈশাখের উপহার হিসেবে ১৪২১ বঙ্গাব্দের খাজনা মওকুফ করে দিয়েছি। তবে বেপারী এবং ফড়িয়াদের খাজনা মওকুফ করা হয়নি।
