জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, দিনাজপুরের একটি চিকিত্সা কেন্দ্রের নির্বাচনে কতিপয় আওয়ামী লীগ নেতার কাঁধে ভর করে জামায়াত-শিবির ও বিএনপিকে এক প্যানেলে ভোট করতে দেখে বিস্মিত হয়েছি। গত বুধবার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীতে নববর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেছেন। প্রতিষ্ঠানের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক নাট্যকার শাহ্জাহান শাহ্, মেহেরুল্লাহ বাদল প্রমুখ।
