সৌদি গোয়েন্দা প্রধানকে অপসারণ

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ২১:২৯
সিরীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সার্বিক সহায়তা দানকারী সৌদি আরবের গোয়েন্দা প্রধান প্রিন্স বান্দার বিন সুলতানকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ কথা জানানো হয়। প্রিন্স বান্দার সৌদি আরবের দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি থেকে সরে আসার হুমকি দেয়ার কয়েক মাসের মধ্যে তার পদত্যাগের ঘোষণা এল। ফলে সিরিয়া ইস্যুতে সৌদি আরব-যুক্তরাষ্ট্র দ্বি-পক্ষীয় সম্পর্ক দীর্ঘদিনের স্থবিরতার পর আবার স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে। পদত্যাগের আগে বেশকিছু স্বাস্থ্যগত সমস্যার কারণে যুক্তরাষ্ট্র ও মরক্কোয় অবস্থান করে চিকিত্সা নিয়েছেন বান্দার।