ইসরাইল-ফিলিস্তিনের শান্তি আলোচনা বাতিল

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ২১:৩০
পশ্চিম তীরে এক ইসরাইলিকে হত্যার ঘটনায় ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে নির্ধারিত শান্তি আলোচনা ভেস্তে গেছে। ফিলিস্তিনের পক্ষে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র বলেন, শান্তি আলোচনার সময় পুনরায় নির্ধারণ করা হবে। অন্যদিকে ইসরাইলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। সোমবার পশ্চিম তীরে এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে। বৈঠকের জন্য মার্কিন কর্তৃপক্ষ ২৯ এপ্রিলের মধ্যে তাদের মুখোমুখি আলোচনার টেবিলে বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।