সংবাদ কণিকা

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ২১:৩১
নিউইয়র্কের মুসলমানদের স্বস্তি মুসলমানদের ওপর গোয়েন্দাগিরির কার্যক্রম বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের পুলিশ। তুমুল সমালোচনার মুখে বিতর্কিত এ কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নেয়ায় নিউইয়র্ক পুলিশকে এখন সাধুবাদ জানাচ্ছেন মানবাধিকার কর্মীরা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইনটাওয়ারে হামলা চালানোর পর থেকেই মূলত ওই শহরের মুসলমানদের ওপর গোয়েন্দাগিরি শুরু করে নিউইয়র্ক পুলিশ।—ডয়েচে ভেলে শিশুর লাশ খেলো দুই নরখাদক দুইদিনের একটি শিশুর লাশ চুরি করে রেঁধে খেয়েছে পাকিস্তানের দুই নরখাদক। তিন বছর আগে এক তরুণীর মৃতদেহ থেকে পা কেটেও খেয়েছিল তারা। এবার শিশুর মাংস খাওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাদের। এক কবরস্থান থেকে শিশুটির মৃতদেহ তুলে এনে রান্না করে খেয়েছে তারা। — ডয়েচে ভেলে এবার ড্রোন কোম্পানি কিনলো গুগল উদ্দেশ্য একটাই। বিশ্বের প্রতিটি অঞ্চল ইন্টারনেটের আওতায় নিয়ে আসা। ড্রোনের মাধ্যমে সেটাই করতে চায় গুগল আর ফেসবুক। গতমাসেই ২০ মিলিয়ন ডলার দিয়ে ব্রিটিশ কোম্পানি ‘অ্যাসেন্টা’ কিনে নেয় ফেসবুক। এই কোম্পানির তৈরি ড্রোন সৌরশক্তি দিয়ে আকাশে ভেসে থাকে। এই ড্রোনগুলোর সাহায্য নিয়ে গুগল বিশ্বের সেইসব প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংকেত পাঠাবে, যেগুলো এখনো ইন্টারনেটের আওতায় আসেনি। — ডয়েচে ভেলে