খুলনায় আইনজীবী হত্যা মামলায় ১৮ আসামির যাবজ্জীবন

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ২১:৫৬
খুলনায় আইনজীবী দুর্গাপদ মন্ডল হত্যা মামলায় আদালত ১৮ আসামির প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। বুধবার খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মদীনা বেগম এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, অরুন বিশ্বাস, সুনীল বৈদ্য, নৃপেন বিশ্বাস, বিনয় সরদার, অমর সরদার, জয়ন্ত সরদার, মাধব বিশ্বাস, ভোলা সরদার, বীরেন্দ্রনাথ ওরফে গিরেন্দ্রনাথ বিশ্বাস, পুলিন বিশ্বাস, সুধাংশু মন্ডল, সুভাষ মন্ডল, বাসুদেব সরকার, তাপস বিশ্বাস, বিধান মন্ডল, আব্দুল মজিদ ওরফে মালু, গোবিন্দ বিশ্বাস ও দীপক সরদার। এদের মধ্যে আব্দুল মজিদ ওরফে মালু, গোবিন্দ বিশ্বাস ও দীপক সরদার পলাতক। নিহত দুর্গাপদ মন্ডল খুলনা জেলা জজ আদালতের আইনজীবী ছিলেন।