যশোরে ঘড়ের গাদায় লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে রেণুকা (৫০) নামে এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে বৃদ্ধা রেণুকা বাড়ির পাশে ঘড়ের গাদা থেকে ঘড় নামাচ্ছিলেন। এ সময় ঐ গাদার মধ্যে লুকিয়ে রাখা একটি বোমা নিচে পড়ে বিস্ফোরিত হয়। এতে রেণুকার পাসহ শরীরের বিভিন্ন অংশে বোমার স্প্লিন্টার বিদ্ধ ও ঝলসে যায়। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
