ঊনবিংশ শতাব্দীর আলোকিত সাংবাদিক হিসাবে কাঙাল হরিনাথ মজুমদারের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আজ তাঁর ১১৮তম মৃত্যুবার্ষিকী। তিনি কুষ্টিয়ার কুমারখালি থেকে প্রকাশিত ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’ পত্রিকার সম্পাদক ছিলেন। পত্রিকাটি ১৮৬৩ সাল থেকে বিভিন্ন পর্যায়ে মোট প্রায় ২২ বছর প্রকাশিত হয়। গ্রামবার্ত্তা শুরুতে মাসিক হলেও পরে পাক্ষিক, সাপ্তাহিক এবং পুনরায় মাসিক রূপে প্রকাশ হয়।
কাঙাল হরিনাথ গ্রামবার্ত্তা প্রকাশিকা পত্রিকার মাধ্যমে সৃষ্টি করেছেন- অক্ষয় কুমার মৈত্রেয়, রায় বাহাদুর জলধর সেন, দীনেন্দ্র কুমার রায়, মীর মশাররফ হোসেন-এর মতো সাহিত্যিক। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আজ কুমারখালিতে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
