ক্লেমন ইনডোর ইউনি কাপ ক্রিকেট

চ্যাম্পিয়ন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ২২:০৪
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি গতকাল বৃহস্পতিবার বিকালে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়কে ৫ উইকেটে হারিয়ে ২য় ক্লেমন ইনডোর ইউনি কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। মিরপুর শহীদ সোহরাওয়ারদি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় খেলাটি। এর মধ্য দিয়ে আট দিনের ক্লেমন ইনডোর ইউনি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শেষ হল। খেলায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আসিফ হাসান অনিক ১৪ বলে ৩৯ রান ও ১৯ রানে দুই উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার লাভ করেন। এর আগে সেমিফাইনালে বাংলাদেশ ইউনিভার্সিটিকে হারিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং গতবারের চ্যাম্পিয়ন এআইইউবিকে হারিয়ে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ফাইনালে ওঠে। দেশের মোট ৪০টি বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খবর বিজ্ঞপ্তির