কাপ ফাইনালে বায়ার্ন

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ২২:০৪
দ্বিতীয় বিভাগের দল কাইজারস্টার্নকে পরাজিত করে জার্মান কাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। গতকাল ঘরের মাঠ অ্যালিয়াজ অ্যারেনায় অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে বায়ার্ন ৫-১ গোলে কাইসারস্টার্নকে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করে। আগামী মাসের ১৭ তারিখের ফাইনালে তাদের প্রতিপক্ষ অপর জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ড। পুরো মৌসুমের অপ্রতিরোধ্য রূপটা মৌসুমের শেষ দিকে এসে যেন হঠাত্ করেই হারিয়ে ফেলে বায়ার্ন মিউনিখ। মাত্র সাতদিনের ব্যবধানে বুন্দেসলিগায় দ্বিতীয়বারের মতো হেরে যায় দলটি। আগের সপ্তাহে অগসবার্গের কাছে ১-০ গোলে পরাজিত হওয়ার পর গত শনিবার রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বরুশিয়ার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয় দলটি। লীগ শেষ হবার সাত ম্যাচ আগেই নিজেদের শিরোপা নিশ্চিত হবার পরেও পরপর দুই ম্যাচে হার স্বাভাবিক ভাবেই বর্তমান চ্যাম্পিয়নদের বিব্রত করে তোলে। তবে ম্যাচ শেষে বায়ার্ন কোচ পেপ গার্দিওলা বলেন হারের ধাক্কা সামলে দ্রুতই ছন্দে ফিরবে বায়ার্ন। গতকাল রাতে কোচের সেই আত্মবিশ্বাসেরই প্রতিফলন দেখা গেল ব্যাভারিয়ানদের খেলায়। বড় বড় দলকে পেছনে ফেলে লিগ কাপের সেমিফাইনালে পৌঁছে সবাইকে বলতে গেলে চমকেই দেয় কাইজারস্টার্নকে। শেষ চারের পথে তারা হারায় বুন্দেসলিগার দুই প্রতিষ্ঠিত শক্তি বায়ার লেভারকুজেন এবং হার্থা বার্লিনকে। আর তাই পরপর দুটি লীগ ম্যাচে পরাজিত বায়ার্নও কিছুটা দুশ্চিন্তায় ছিল। কিন্তু সব আশঙ্কাকে উড়িয়ে টানা তৃতীয়বারের মত কাপ ফাইনালে টিকেট পেল বেভারিয়ান্সরা। বায়ার্নের এই জয়ে সহযোগিতা করেছেন বাস্টিয়ান শুয়েইস্টেইগার, টনি ক্রুস, থমাস মুলার, মারিও মানজুকিচ এবং মারিও গোয়েতজে। বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে আগামী ১৭ মে কাপ ফাইনালের ম্যাচটি অনুষ্ঠিত হবে। এবারের বুন্দেসলিগায় সাত ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করে রেকর্ড গড়েছে বায়ার্ন। ফাইনালে তাদের প্রতিপক্ষ ডর্টমুন্ড বুধবার মঙ্গলবার প্রথম সেমিফাইনালে উল্ফসবার্গকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে ওঠে। শনিবার মিউনিখে ডর্টমুন্ড লীগ ম্যাচে বায়ার্নকে ৩-০ গেলে পরাজিত করেছিল। গতকালের ম্যাচে গার্দিওলার দল নিজেদের এগিয়ে নিতে খুব একটা সমস্যার মুখে না পড়লেও আগের মৌসুমে হেক্সা জেতা দলটির এই পারফরম্যান্সে সন্তুষ্ট নন ক্লাবের ক্রীড়া পরিচালক ম্যাথিয়াস সামের। বিশেষ করে আগামী বুধবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালকে সামনে রেখে দলের এই পারফরমেন্সে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘আমি একটি বিষয় উপলব্ধি করছি যে এই মুহূর্তে আমরা ঠিক প্রত্যাশানুযায়ী পারফর্ম করতে পারছি না। সামনে যে ম্যাচগুলো রয়েছে তার জন্য এই পারফরম্যান্স যথেষ্ট নয়। বাকি দুটি শিরোপা জয়ের জন্য কি করতে হবে আমাদের নিজেদের কাছেই নিজেদের সেই প্রশ্ন করতে হবে।’ আরিয়েন রবেনের কর্ণার থেকে হেডের সাহায্যে ২৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন জার্মান মিডফিল্ডার শুয়েইনেস্টেইগার। ৩২ মিনিটে ক্রসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই প্রতিপক্ষ ডিফেন্ডার গোল এরিয়ার মধ্যে রবেনকে ফাউল করলে বায়ার্ন পেনাল্টি পায়। স্পট কিক থেকে দলের ব্যবধান বাড়ান মুলার। ৬০ মিনিটে কেইসারস¬টার্ন স্ট্রাইকার সাইমন জোলার সান্ব্তনাসূচক একটি গোল পরিশোধ করেন। ৭৮ মিনিটে গোয়েতজের ক্রস থেকে মানজুকিচের গোলে বায়ার্নের জন্য জয়টা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষ মিনিটে অফ সাইড ট্র্যাপকে ফাঁকি দিয়ে গোয়েতজে বল জালে জড়ালে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।