সাভার বাজার বাসস্ট্যান্ডে অভিজাত শপিং মল নিউমাকের্েটর দ্বিতীয় তলায় গতকাল বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও মার্কেট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দোতলার উত্তর-পশ্চিম পাশে অবস্থিত আভান্তি সুজ নামের একটি দোকানের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
